ডিপিএল পুনরুজ্জীবনে দুর্গাপুরে আড্ডার বোর্ড রুমে বৈঠক শুরু
দি নিউজ লায়ন; দুর্গাপুরে তাপবিদ্যুৎ কারখানা ডিপিএল পুনরুজ্জীবনে তৎপর রাজ্য সরকার।ডিপিএল দুর্গাপুরের আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর নগর নিগমের কাছে প্রায় ৭০ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া। এই বকেয়া যাতে দ্রুত আদায় করা যায় এবং ডিপিএল কে পুনরুজ্জীবিত করার জন্য চলতি মাসের ৬ তারিখে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয় দুর্গাপুরে আড্ডার বোর্ড রুমে। শুক্রবার ডিপিএল টাউনশিপের জমিকে কাজে লাগিয়ে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড কারখানায় কিভাবে দেনা মেটানো যায় সেদিকেও তৎপরতা শুরু হল এমনটাই সূত্রের খবর।
ডিপিএল এর অতিথি শালায় জরুরি বৈঠক হয়।সেখানে জেলাশাসক বিভু গোয়েল,পুলিশ কমিশনার অজয় ঠাকুর,আড্ডার সি ই ও, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।প্রায় ২ ঘন্টা বৈঠক হয়। কোকওভেন থানার অন্তর্গত ডিপিএলের অধীনস্থ জায়গা দখল করে বহু ঘর বাড়ি অবৈধ ভাবে গড়ে উঠেছে। সেই সমস্ত জমিগুলি দখলমুক্ত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও সূত্র মাফিক জানা যাচ্ছে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর থেকেই শুরু হয়েছে তৎপরতা।
গত দুদিন আগে বিদ্যুৎ এবং জলের বকেয়া টাকা নিয়েও বিদ্যুৎ সচিবের উপস্থিতিতে হয় বৈঠক।ফের শুক্রবার সকালে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিটিসেন্টারের ভবনে এবং পরে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেস্ট হাউসে বৈঠক হয়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর, জেলাশাসক বিভু গোয়েল, কমিশনার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা এবং দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এমডি গৌতম বিশ্বাস সহ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যদিও এবিষয়ে জেলাশাসক বিভু গোয়েল কোনো মন্তব্য করতে চান নি।

Post a Comment